হঠাৎ মেট্রোরেলে পলক
দেশের প্রথম বৈদ্যুতিক বাহন মেট্রোরেল চালুর পর প্রায় দেড় মাস পেরিয়ে গেছে। এখনও অনেকে এই যানে চলছেন চড়ার অভিজ্ঞতা নিতে। মোট্রো চলছে ১০ মিনিট পর পর। তারপও অন্যদিনের তুলনায় ছুটির দুই দিনে মেট্রোরেলের কোচগুলোতে যাত্রীর চাপ বেশি; অধিকাংশই আসছেন পরিবার ও স্বজনদের নিয়ে।
সাধারণ মানুষের মতো ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার সৌদি আরব থেকে দেশে ফিরেই স্বপ্নের মেট্রো রেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও ভ্রমণ করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রেলে যাত্রী বেশি থাকায় প্রায় পুরোটা সময় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাতারেই ছিলেন তিনি। ওই অবস্থাতেই শিশু, নারীসহ নানা বয়সী যাত্রীর অনুরোধে তুলেছেন সেলফি। মাত্র ২১ মিনিটে গন্তব্য পৌঁছে যাওয়ায় প্রতিমন্ত্রীর মেট্রোরেলের এই যাত্রাটা অনেকটাই ছিলো পিকনিকের মতো।
যাত্রা কালে অনেক সহযাত্রীই সেলফি তুলতে আছেন প্রতিমন্ত্রীর কাছে। এসময় তাদের কাছে মোট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা জানতে চান পলক। যাত্রীরা তৃপ্তির আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ বললেন, আলহামদুলিল্লাহ। কেউ বললেন, এটা আমাদের গর্বের। যাত্রীদের কাছে আলাপকালে প্রতিমন্ত্রী এই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাদের কাছে দোআ চান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এর মাধ্যমে আমাদের উন্নত, আধুনিক জীবনযাত্রার সুযোগ করে দিয়েছেন। এটা শুধু স্বপ্নই ছিলো যে, উন্নত দেশে আছে, আমাদের দেশে আদৌ হবে কি না। আজকে এটা বাস্তবে হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে সবাই কিন্তু সচেতন। সবাই বলেছিলোম মোট্রেরেল স্টেশন অপরিস্কার হবে, হয়তো কেউ মেইনটেইন করবে না। কিন্তু দেখেন, কত সুন্দর। একদম বাচ্চা থেকে শুরু করে সব প্রত্যেকটা মানুষ সচেতন ভাবে ব্যবহার করছেন।
প্রসঙ্গত, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা মেট্রো স্টেশন এবং পয়লা মার্চ থেকে মিরপুর-১০ স্টেশন চালু হবে যাত্রীদের জন্য।







